ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বনকর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৯, ৯ এপ্রিল ২০২৪
বনকর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি বাপ্পীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, বন কর্মকর্তা সাজ্জাদ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে সোমবার সন্ধ্যা নাগাদ কক্সবাজার নিয়ে আসা হবে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। 

গত রোববার মাঝরাতে পাহাড়ের মাটি কেটে পাচারের সময় বাঁধা দেন উখিয়া রেঞ্জের দোছটি বিট কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুজ্জামান সজল। এতে পাহাড় খেকোরা ক্ষিপ্ত হয়ে ডাম্পার চাপা দিয়ে তাকে হত্যা করে। 

Advertisement

জানা গেছে, গভীর রাতে উখিয়ার হরিণমারা এলাকায় পাহাড় কেটে ডাম্পার ট্রাকে করে মাটি পাচার করা হচ্ছিল। খবর পেয়ে মোটরসাইকেলে করে সাজ্জাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় পাহাড় কেটে মাটি পাচার কাজে ব্যবহৃত একটি ডাম্পার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। তার সঙ্গে থাকা বনরক্ষী মোহাম্মদ আলী এ ঘটনায় আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় সোমবার বিকেলে বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!