[ দেশজুড়ে ]
কেন্দুয়ায় নাশকতা মামলায় যুবদল নেতা গ্রেফতার
যুবদল নেতা নুরে আলম
নাশকতা মামলায় নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম জেসিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, রোববার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে কেন্দুয়া থানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
কেন্দুয়া থানার উপ-পরিদর্শক রোকন উদ্দিন বলেন, বিভিন্ন নাশকতা মামলায় পৌর যুবদলের সাধারণ সম্পাদক নুরে আলম জেসিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে দুটি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।
.png)
কেন্দুয়া থানার ওসি এনামুল হক বলেন, যুবদল নেতা নুরে আলমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!