[ দেশজুড়ে ]
পাটুরিয়ায় যাত্রীদের চাপ থাকলেও নেই ভোগান্তি
ছবি: ডেইলি বাংলাদেশ
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়ার কাটাপথে যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই। ঘাটে নেই যাত্রীবাহী বাসের কোনো সারি। ঘাট এলাকায় আসা মাত্রই ফেরিতে করে নদী পাড় হচ্ছেন যাত্রী ও যানবাহন।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এমন চিত্র দেখা গেছে পাটুরিয়া ঘাট এলাকায়।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মোট ১৭টি ফেরি দিয়ে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপার করা হচ্ছে। নদীতে পানি কম ও নাব্য সংকট না থাকায় আধা ঘণ্টায় ফেরি পাড় হচ্ছে। পদ্মা সেতু চালুর পর থেকেই এই নৌপথে যানবাহনের সংখ্যা কমেছে অর্ধেকের বেশি। তবে, গত কয়েক দিনের তুলনায় বেড়েছে কাটাপথের যাত্রীর সংখ্যা।
.png)
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া এবং আরিচা ফেরিঘাটে মোট ২২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাট এলাকায় যানবাহনের চাপ না থাকায় স্বস্তিতে ফেরি পাড় হচ্ছেন যাত্রীরা। তবে দূরপাল্লার যানবাহনের চাপ না থাকলেও কাটাপথে আসা যাত্রীর চাপ বেড়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!