[ দেশজুড়ে ]
বিজয়নগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. শিপন প্রকাশ মিলন মিয়া উপজেলার নলগড়িয়া এলাকার মুক্তার হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে মিলন মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিলন মিয়া মাদক মামলার যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় একাধিক মামলা রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!