[ দেশজুড়ে ]
সৌদি আরবের সঙ্গে মিল রেখে
চাঁপাইনবাবগঞ্জে ৩ শতাধিক মানুষের ঈদ উদযাপন
ছবি: ডেইলি বাংলাদেশ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার প্রায় ৩ শতাধিক মানুষ ঈদ উদযাপন করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিন টোল ও বাগানপাড়া এলাকায় সকালে দুটি পৃথক ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন।
অন্যদিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ছিয়াত্তর বিঘি একালার শতাধিক পরিবারের সদস্য সকালে ঈদের নামাজ আদায় ছিয়াত্তর বিঘি আম বাগানে।
নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। কয়েক বছর থেকে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা ও ঈদ উদযাপন করে আসছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁপাইনবাবগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!