জানা গেছে, দীর্ঘদিন ধরে গৃহবধূর স্বামী গার্মেন্টসসহ বিভিন্ন স্থানে কাজ করার সুবাদে ঢাকায় থাকতেন। দুই বছর আগে প্রতিবেশী আইনুলের ছেলে রাজুর সঙ্গে পরকীয় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন গৃহবধূ। এক সময় কোনো এক কারণে তাদের পরকীয়া প্রেম ভেঙে যায়। এদিকে ঈদের দিন বৃহস্পতিবার সকালে স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা ঈদের নামাজ পড়তে ঈদগাহে গেলে আগে থেকে ক্ষিপ্ত হয়ে উৎপেতে থাকা রাজু তার বাড়িতে যায়। এর মাঝে গৃহবধূর বড় মেয়ের সামনে শয়ন ঘরে রাজু ধারালো দেশী অস্ত্র দিয়ে আঘাত করে গলা কেটে পালিয়ে যায়। এদিকে শিশুটির কান্না ও চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে গৃহবধূর গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, লাশের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। পলাকত রাজুকে গ্রেফতারের চেষ্টা চলছে একই সঙ্গে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
.png)