ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ২৪ লাখ টাকার চিনিসহ দুই চোরাকারবারী আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ১১ এপ্রিল ২০২৪
সিলেটে ২৪ লাখ টাকার চিনিসহ দুই চোরাকারবারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে ২৪ লাখ টাকার চিনিসহ দুই চোরকারবারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত দেড়টায় তাদেরকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ কমপ্লেক্সের গেইটের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার শাবুল আলি ঢালীর ছেলে মো, মশিয়ার ঢালী ও মো. আব্দুল মালেকের ছেলে মো. আব্দুল আলীম। 

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ কমপ্লেক্সের গেইটের সামনে অভিযান চালায় পুলিশ। অভিযানে আটককৃতদের কাছ থেকে ৪০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যাদের আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। 

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মহানগর পুলিশের মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।  
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!