ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মান্দায় মদপানে তিন বন্ধুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১২, ১১ এপ্রিল ২০২৪
মান্দায় মদপানে তিন বন্ধুর মৃত্যু
ফাইল ফটো

নওগাঁর মান্দায় মদপানে বিষক্রিয়ায় তিন বন্ধু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলায় ভারশোঁ ইউনিয়নের বিল উত্তরাইলে তালতলিতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুরিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে সারিকুল ইসলাম (১৮), রশিদের ছেলে আশিক (১৮) ও প্রসাদপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের নেকবর আলীর ছেলে নিশাত (১৭)। তবে আহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

জানা গেছে, ঈদকে কেন্দ্র করে দারিয়াপুর গ্রামের নেকবর আলীর ছেলে নিশাত পাকুরিয়া গ্রামে বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। এ সময় সারিকুল ইসলাম, আশিক ও নিশাতসহ কয়েকজন উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিল উথরাইল বিলের তালতলিতে মদের সঙ্গে কিছু মিশিয়ে পান করে বলে জানা যায়। এতে বিষক্রিয়ায় ঘটনাস্থলেই তিনজন মারা যায়। অপরজন গুরুতর আহত হওয়ায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

Advertisement

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আনন্দ কুমার বলেন, বিকেল সাড়ে ৫টায় যখন দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয় তার আগেই মারা যায়। আর অপরজনকে নিয়ে আসা হয়নি। তবে শুনেছি, তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। 

মান্দার থানার ওসি কাজী মোজাম্মেল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাংলা মদপানে বিষক্রিয়ায় এমনটা হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। দুইজনের মরদেহ থানায় রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!