নিহতরা হলেন- আব্দুল্লাহ আল মামুন (২২) ও মো. এমরান (১৬)। তারা পটিয়ার পাশের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকার বাসিন্দা।
পটিয়া হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম নগরীর উদ্দেশ্যে যাওয়া একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)
ওসি আরো জানান, দুর্ঘটনার পর বাস আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।