ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৩, ১২ এপ্রিল ২০২৪
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের
প্রতীকী ছবি

রাজশাহীতে ঈদের দিন ও ঈদের পর দিন মিলিয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন।

নিহতরা হলেন- পবা উপজেলার কয়রা গ্রামের সাধু মিয়ার ছেলে শান্ত হোসেন (২০) ও আক্কাস আলীর ছেলে ফাহিম ইসলাম (২০)। অপর আরেকজনের নাম আজিজুল ইসলাম (১৮)।

মতিহার থানার ওসি এসএম মোবারক পারভেজ জানান, ঈদের দিন দুই বন্ধুসহ আরো কয়েকজন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়েছিল। নগরীর বুধপাড়া ফ্লাইওভারের কাছে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দু’জনেই সড়ক বিভাজকের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। পরে আহত অবস্থায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন বিকেলে শান্ত মারা যান। ফাহিম রাতে একটি বেসরকারি হাসপাতালে মারা যান। রাতেই তাদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি।

Advertisement

এদিকে, শুক্রবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে কাশিয়াডাঙ্গা এলাকায় বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আজিজুল ইসলাম (১৮)। তিনি পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ভড়ুয়া গ্রামের আকানির ছেলে।

কাশিয়াডাঙ্গা থানার ওসি এমরান হোসেন জানান, বেলপুকুর থেকে একটি ট্রাক নিয়ে এসেছিলেন কয়েকজন যুবক। ট্রাকে সাউন্ডবক্স ছিলো। ট্রাকটি চলাকালীন আজিজুল বাহিরে মাথা বের করে ছিলো। এতে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে তার মাথার আঘাত লাগে। পরে তাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!