ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদের দিন বন্ধুদের নিয়ে মোটরসাইকেল প্রতিযোগিতা, প্রাণ গেল শামীমের

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫২, ১২ এপ্রিল ২০২৪
ঈদের দিন বন্ধুদের নিয়ে মোটরসাইকেল প্রতিযোগিতা, প্রাণ গেল শামীমের
ফাইল ফটো

চুয়াডাঙ্গায় ঈদের দিন বিকেলে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে শামীম নামে এক কিশোর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খেজুর গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের বোয়ালমারী পাড়ার মো. শাহ জামালের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন শামীম। বন্ধুদের নিয়ে মোটরসাইকেল প্রতিযোগিতার একপর্যায়ে দোস্ত বাজার হয়ে হিজলগাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ডিহি কেষ্টপুর ফার্মের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন শামীম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরে রাজশাহী নেয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি। 

Advertisement

দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!