[ দেশজুড়ে ]
মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা আয়েজ উদ্দীনের ইন্তেকাল
বীর মুক্তিযোদ্ধা আয়েজ উদ্দিন। ছবি: সংগৃহীত
মেহেরপুরের মুজিবনগর উপজেলার খানপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আয়েজ উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যার দিকে খানপুর তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
তিনি বেশ কিছুদিন ধরে জন্ডিসে আক্রান্ত ছিলেন। আইজ উদ্দীন স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আয়েজ উদ্দীন খানপুর গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে। তিনি বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।
শনিবার (১৩ এপ্রিল) সকাল ৮টার সময় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!