[ দেশজুড়ে ]
কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে অটোরিকশা, নিহত ২
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোচালকসহ আরো চার।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের বিশকানি এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহতরা আফজাল হোসেন বরগুনার বড়ইতলা ও জাকারিয়া চড়পারা এলাকার বাসিন্দা।
জানা গেছে, অটোচালক পার্শ্ববর্তী আমতলী চৌরাস্তা থেকে পাঁচজন যাত্রী নিয়ে কলাপাড়ার উদ্দেশে রওয়ানা দেন। এ সময় বিশকানি এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে অটোচালক জামাল ও মতিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
কলাপাড়া থানার ওসি আলী আহমদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!