ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গ্যারেজে  অগ্নিকাণ্ডে পুড়ল ৯০ লাখ টাকার গাড়ি

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ১৩ এপ্রিল ২০২৪
গ্যারেজে  অগ্নিকাণ্ডে পুড়ল ৯০ লাখ টাকার গাড়ি
ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুর সদরে একটি গাড়ির গ্যারেজে আগুন লেগে টয়োটা ল্যান ক্রুজার ও পাজেরো দুইটি গাড়ি পুড়ে গেছে। এতে অন্তত ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। 

শনিবার দুপুরে উপজেলার বাঘিয়া এলাকার আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে ফারুক চৌকিদারের বাড়ির একটি গাড়ির গ্যারেজে দুই শিশু খেলতে ছিল। এক পর্যায়ে শিশুরা গ্যারেজ থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই সেই আগুন পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে শরীয়তপুর সদর উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি গাড়ি পুড়ে যায়। 

Advertisement

শরীয়তপুর সদর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শ্যামল বিশ্বাস বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে গ্যারেজে থাকা একটি টয়োটা ল্যান ক্রুজার  ও  পাজেরো গাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তদন্তের মাধ্যমে আগুন লাগার কারণ উদঘাটন করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শরীয়তপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!