[ দেশজুড়ে ]
সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে ৩ শ্রমিকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকার শ্রমিক বলে জানা গেছে।
নাসিরনগর থানার ওসি সোহাগ রানা জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করছে। তবে এখনো নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
.png)
নাসিরনগর ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, গ্যাস যুক্ত সেপটিক ট্যাংকে কাজ করার সময় তিন শ্রমিক মারা যায়। তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সেপটিক ট্যাংক
লিংক সফলভাবে কপি হয়েছে!