ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেপটিক ট্যাংকে নেমে রোহিঙ্গা যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩১, ২৫ জানুয়ারি ২০২৪
সেপটিক ট্যাংকে নেমে রোহিঙ্গা যুবকের মৃত্যু
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে নুর মোহাম্মদ নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো এক রোহিঙ্গা।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার কুতুপালং মধুরছড়া ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/১৫ ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত রোহিঙ্গা নুর মোহাম্মদ ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/১ ব্লকের বাসিন্দা আবদুল নবীর ছেলে। আহত জাবুল হক একই ক্যাম্পের ডি/৪৮ ব্লকের আবদুল হকের ছেলে। উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-অধিনায়ক ও পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, আশ্রয়শিবিরের অভ্যন্তরে শৌচাগার সংস্কার করার জন্য দুপুরের দিকে তারা সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। এ সময় শৌচাগারের ট্যাংকে গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ আইওএম হাসপাতালে নিলে নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত জাবুল হককে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, কোনো অভিযোগ না থাকায় সিআইসির নির্দেশে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!