[ দেশজুড়ে ]
বগুড়ায় অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষ, প্রাণ গেল নারীর
দুর্ঘটনাকবলিত অটোরিকশা
বগুড়ার শিবগঞ্জ মহাসড়কে অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোচালকসহ আরো তিন যাত্রী।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জেলার সীমান্তবর্তী রহবল এলাকায় এ দুঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন মোকামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আশিক ইকবাল।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!