শোভাযাত্রাটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক গোলাম মওলা। শোভাযাত্রায় ঢাক-ঢোল, রঙ-বেরঙের বেলুন, প্ল্যাকার্ড, ফেস্টুন ও বাদ্যের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সরকারি বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারি বাহারি রঙের পাঞ্জাবি ও শাড়ি পরে নানা শ্রেণি-পেশার মানুষ। পরে শিল্পকলা ও শিশু একাডেমির শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন।
.png)
অপরদিকে, জেলার বদলগাছী উপজেলায় সকাল সাড়ে ৮টায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী এম.কে.ডি ক্রীড়া চক্রে আয়োজনে মির্জাপুর কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন এম.কে.ডি ক্রীড়া চক্রের সভাপতি মজিদুল ইসলাম। শোভাযাত্রায় অংশ নেন উপজেলার বালুভরা ইউনিয়নের চেয়ারম্যান আল ইমরান হোসেন, মির্জাপুর কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সাবেক প্রধান শিক্ষক দুলাল আহমদ, এম.কে.ডি ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি মজিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা।