ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়ে পরিবারের সঙ্গে কথা বলেছেন তৌফিক

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৬, ১৪ এপ্রিল ২০২৪
জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়ে পরিবারের সঙ্গে কথা বলেছেন তৌফিক
এমভি আব্দুল্লাহর সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

সোমালিয়ায় জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়ে বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন কয়লাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহর সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলাম। 

রোববার ভোরে জলদস্যুরা জাহাজ থেকে নেমে যাওয়ার পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।

ইঞ্জিনিয়ার মো. তৌফিকুলের বাবা মো. ইকবাল জানান, ভোরে তৌফিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা সবাই ভালো আছে। সোমালিয়া থেকে দুবাই যাবে বলেছে আমাদের। অনেক উৎকণ্ঠায় ছিলাম ছেলেকে নিয়ে। মোবাইলে সে পরিবারের সবার সঙ্গে কথা বলেছেন।

Advertisement

তৌফিকুল ইসলাম খুলনার বয়রা করিম নগর এলাকার মো. ইকবালের তৃতীয় সন্তান। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি।

গত ১২ মার্চ সোমালিয়ার জলদস্যুর মুক্তিপণের দাবিতে জিম্মি করে বাংলাদেশের কয়লাবাহী জাহাজ এমডি আব্দুল্লাহ ও তার ২৩ নাবিককে। ৩২ দিন পর সোমালিয়ার সময় শনিবার রাত ১২টা ৮ মিনিটে জাহাজটি থেকে দস্যুরা নেমে যায়। জাহাজটিতে থাকা ২৩ নাবিকই সুস্থ রয়েছেন। এরপর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় এমভি আবদুল্লাহর দুই পাশে দুটি যুদ্ধজাহাজ পাহারা দিয়ে সোমালিয়া উপকূল ত্যাগ করতে থাকে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!