নিহতরা হলো- উপজেলার কাওয়াকুড়ি আব্দুল হাইয়ের ৬ বছরের মেয়ে আছিয়া এবং আবু হানিফার ৯ বছর ছেলে সারোয়ার হোসেন।
স্বজনরা জানান, আবু হানিফা সপরিবারে নরসিংদী বসবাস করতেন। সেখানে তিনি ইটের ভাটায় শ্রমিকের কাজ করেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। বিকেলে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় ওই দুই শিশু। সন্ধ্যা হলেও তাদের দেখতে না পেরে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে রফিকুলের পুকুর পাড়ে একজনের গেঞ্জি পড়ে থাকতে দেখে পুকুরে খুঁজতে থাকেন স্বজনরা। পরে ওই দুই শিশুর মরদেহ পুকুরের পানিতে ডুবে থাকা অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর আল মামুন।
নালিতাবাড়ী থানার এসআই শাহ আলম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।