বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর, শবে কদর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) বাংলাদেশের আমদানি-রফতানিকারক গ্রুপ ও বন্দর সংশ্লিষ্ট দেশগুলোর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত অনুযায়ী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা ছিল। সোমবার সকাল থেকে স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে।
.png)
বাংলাবান্ধা স্থলবন্দরের শুল্ক স্টেশনের কর্মকর্তারা জানান, ঈদ উদযাপন উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সব সেবা প্রদান অব্যাহত ছিল।
বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ঈদ ও বাংলা নববর্ষের ছুটি শেষে আজ সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম সচল হয়েছে।