ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভুট্টা ক্ষেতে তরুণীর লাশ, পাশেই পড়ে ছিল রক্তমাখা কাঁচি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ১৫ এপ্রিল ২০২৪
ভুট্টা ক্ষেতে তরুণীর লাশ, পাশেই পড়ে ছিল রক্তমাখা কাঁচি
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউপির বৈদ্দারগাঁও গ্রামে ভুট্টা ক্ষেতের পাশ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশ থেকে একটি রক্তমাখা কাঁচিও উদ্ধার করা হয়েছে। 

নিহত তরুণীর পরিচয় না জানা গেলেও তার বয়স ২৫ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ। রোববার রাতের কোনো এক সময় তাকে খুন করা হয়েছে বলে ধারণা পুলিশের।

জানা যায়, সোমবার সকাল পৌনে ছয়টার দিকে টেংগারচর ইউপির বৈদ্দারগাঁও দক্ষিণপাড়া নতুন কবরস্থান সংলগ্ন বাবুল শিকদারের জমির পাশে এক তরুণীর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

Advertisement

টেংগারচর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আল আমিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। অবস্থা দেখে যেটা মনে হচ্ছে রাতের কোনো এক সময় এই তরুণীকে খুন করে এখানে ফেলে রাখা হয়েছে। প্রাথমিকভাবে যেটি মনে হচ্ছে মেয়েটি আমাদের এলাকার নয়। তাকে এখানে এনে খুন করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি (তদন্ত) এ টি এম আক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের গলায় ধারালো কিছুর আঘাত পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আমরা নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!