ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লালমোহনে ৪ মাদক মামলার আসামি গাঁজাসহ গ্রেফতার

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ১৫ এপ্রিল ২০২৪
লালমোহনে ৪ মাদক মামলার আসামি গাঁজাসহ গ্রেফতার
লালমোহন থানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুমন -ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় ২শ’ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. সুমন ওরপে কুঁজো সুমন নামে চার মাদক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত সুমন পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ন পাড়ার মৃত শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে। এরআগে, রোববার সন্ধ্যায় সুমনকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু ইউসুফ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সুমনকে তার নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করেন। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, গ্রেফতারকৃত সুমন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ভোলা এবং লালমোহন থানায় তার বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে। সুমনকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। এরপর সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!