ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাপাড়ায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, গরমে দিশেহারা মানুষ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১০, ১৫ এপ্রিল ২০২৪
কলাপাড়ায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, গরমে দিশেহারা মানুষ
ছবি: ডেইলি বাংলাদেশ

বেশ কয়েকদিন ধরে তীব্র গরমে দিশেহারা হয়ে পড়েছে পটুয়াখালীর মানুষ। সোমবার বছরের সর্বোচ্চ গরম অনুভূত হয়েছে জেলার কলাপাড়া উপজেলায়। এ উপজেলায় ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে কলাপাড়া ঝড় সতর্কীকরণ রাডার স্টেশন। আজ এটিই দেশের সর্বোচ্চ তাপমাত্রা। 

বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া ঝড় সতর্কীকরণ রাডার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার শরীফ। 

ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ফুটপাতের দোকানদার, ঠেলাগাড়ি চালক, অটোরিকশা চালক, ভ্যান-সিএনজি চালকসহ খেটে খাওয়া মানুষ। এদিকে তীব্র দাপদাহে কুয়াকাটায় আগত পর্যটকদের চোখে-মুখে লক্ষ্য করা কাছে বিরক্তির ছাপ। তবে একটু স্বস্তির আশায় ডাব ও বিভিন্ন শরবতের দোকানসহ ঠান্ডা পানিও বিক্রির দোকানগুলোতে লক্ষ্য করা গেছে তো তাদের ভিড়। এছাড়া আরো বেশ কয়েকদিন রোদের তেজ বিরাজ করলে বড় ক্ষতির শঙ্কা করছেন সবজি চাষিরা।

Advertisement

কলাপাড়া পৌর শহরে ভ্যানচালক চালক হোসাইন মিয়া জানান, আমরা খেটে খাওয়া মানুষ, চাকা চললে খেতে পারি, না চললে না, প্রচণ্ড গরমে যাত্রী টানতে পারছি না। এভাবে গরম পড়লে আমাদের ভ্যান চালানো বন্ধ করতে হবে। 

গরমে দিশেহারা হয়ে পড়েছে পটুয়াখালীর মানুষ।

কুয়াকাটা সৈকতে বেড়াতে আসা পর্যটক ইউসুফ মিয়া জানান, কুয়াকাটায় প্রচণ্ড গরম অনুরোধ হচ্ছে। শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে। কোনো উপায় না পেয়ে এখন ডাব খাচ্ছি। তাতেও তৃষ্ণা মিটছে না। 

কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গ্রামের কৃষক কামাল হোসেন জানান, আমরা এখন বিভিন্ন রকমের শাক সবজি ও শসার চাষ করেছি। রোদে গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে। এভাবে রোদের তেজ আরো বাড়লে গাছগুলো মরে যাবে। তাহলে আমরা বড় ক্ষতির মুখে পড়ব।

কলাপাড়া ঝড় সতর্কীকরণ রাডার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার শরীফ বলেন, আজ কলাপাড়ায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি এ জেলায় এবছরের সর্বোচ্চ তাপমাত্রা। তবে উপকূলে বৃষ্টি হলে তাপমাত্রা অনেকটা কমে যাবে। উপকূলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এলাকা দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বা ঝড়ো বৃষ্টি বয়ে যেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: কলাপাড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!