নিহতরা হলেন সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার এবং শেখপুর এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে মো.রাশেদ মুন্সী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে ঝড়োবাতাস ও বৃষ্টি শুরু হয়। একই সঙ্গে বজ্রপাতও হতে থাকে। এ সময় বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার রান্নাঘর থেকে বসতঘরে যাওয়ার সময় উঠানোর উপর বজ্রাঘাত ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকার মো. রাশেদ নামের এক যুবকের মৃত্যু হয়।
.png)
শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন,আমাদের কাছে এখনো খবর আসেনি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি।