ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেল ইমামের

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ১৬ এপ্রিল ২০২৪
বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেল ইমামের
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরে বেপরোয়া গতির বাসের ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মসজিদের ইমাম মোহাম্মদ এরশাদ আলী নিহত হয়েছেন।

মঙ্গলবার শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউপির হাওড়া আমতলা এলাকায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই ইমাম।

ঘটনায় পরপর দ্রুতগামী বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে হাওড়া আমতলা জামে মসজিদের ইমাম ক্কারী মোহাম্মদ এরশাদ আলী কানাশাখোলা যাওয়ার জন্য রাস্তার পাশে অটোরিকশার জন্য দাঁড়িয়েছিল। এ সময় শেরপুর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস ঢাকা-শেরপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এরশাদ আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ইমামের তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সদর থানার ওসি এমদাদুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় পালিয়ে যাওয়া বাসটি আটকের চেষ্টা চলছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!