মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তরপাড়ার নবীন ক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। আহত শফিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
হত্যার শিকার মোহাম্মদ সেলিম উত্তর পাড়ার নূর আহমদের ছেলে। আহত শফির বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নিহত মোহাম্মদ সেলিম ও আহত শফি আলম মানিকপুরে সংঘটিত আবু বকর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য জাহেদুল ইসলাম শিকদারের সঙ্গে আবু বকর হত্যা মামলার আসামি সেলিম ও শফির মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে ইউনিয়ন পরিষদ সদস্য জাহেদের নেতৃত্বে এ হামলার ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।