ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে হামলার ৪ দিন পর আহত ছাত্রলীগ নেতার মৃত্যু 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৪, ১৭ এপ্রিল ২০২৪
লক্ষ্মীপুরে হামলার ৪ দিন পর আহত ছাত্রলীগ নেতার মৃত্যু 
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে হামলার শিকার হওয়া ছাত্রলীগ নেতা এম সজিব চিকিৎসাধীন অবস্থা মারা গেছেন। মঙ্গলবার রাত ২টার দিকে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। সজীব তার অনুসারী ছিলেন।

এর আগে গত শুক্রবার (১২ এপ্রিল) রাত ২টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের যদির পুকুর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সজিবসহ ছাত্রলীগের চার নেতাকর্মীকে গুলি ও কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় সোমবার (১৫ এপ্রিল) রাতে সজিবের মা বুলি বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও সদস্য সচিব তাজুল ইসলাম তাজু ভূঁইয়াসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এতে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

সজিব চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। তিনি পাঁচপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

Advertisement

জানা যায়, ঘটনার পর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহত সজিবকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যান। সজীবের মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তাকে আইসিউতে রাখা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ থানাধীন পাঁচপাড়া গ্রামের পুকুরপাড় এলাকায় ছাত্রলীগ কর্মী সজীব, সাইফুল পাটোয়ারী, মো. রাফি ও সাইফুল ইসলাম জয়ের ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। একপর্যায়ে সজীবকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় তাকে বাঁচাতে গেলে অন্যদের ওপরও গুলি চালানো হয়। পরে আহত অবস্থায় ওই চারজনকে সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সজীব, সাইফুল ও রাফিকে ঢাকায় প্রেরণ করে। 

চন্দ্রগঞ্জ থানা সূত্রে জানা যায়, চার ছাত্রলীগ নেতা-কর্মীর ওপর হামলার ঘটনায় থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এতে আরো ২০ জনকে অজ্ঞাত পুলিশ বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা তাজু ভূঁইয়াসহ ৩ জনকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!