নিহত দিলীপ শিকদার যশোর জেলার বাঘার পাড়া উপজেলার আন্দুল বাড়িয়া গ্রামের রনজিৎ শিকদারের ছেলে।
জানা যায়, রাত সোয়া ১২টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি পাটবোঝাই ট্রাক রাস্তার পাশে থামিয়ে ট্রাকের চালক ও চালকের সহকারী দোকানে চা খেতে যান। এর ৫ মিনিটের মধ্যে রাজবাড়ীমুখী একটি গ্যাস বহনকারী লরি দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পাট বোঝাই গাড়িটি রাস্তার ধারে উল্টে যায়। ধাক্কায় গ্যাস বহনকারী লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে লরির চালকের সহকারী লরির মধ্যে আটকে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
.png)
প্রত্যক্ষদর্শী তাছের মন্ডল বলেন, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ জোড়ে শব্দ হয়। উঠে দেখি আমার ঘরের সামেন একটি বড় গাড়ি উল্টে রয়েছে। রাস্তায় আরেকটি গাড়ি। গাড়ির মধ্যে একজন লোক আটকে আছে। বাড়ি থেকে শাবল নিয়ে তাকে বের করার চেষ্টা করি। কিন্তু তাকে বের করতে পারিনি।
সরেজমিন দেখা যায়, রাজবাড়ী শহরের পৌর এলাকার চরলক্ষীপুর গ্রামের আহমদ আলী মৃধা কলেজ থেকে দেড়শো মিটার সামনে রাজবাড়ীমুখী একটি গ্যাস বহনকারী লরি রাস্তার ওপর পড়ে আছে। লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। রাস্তার ধারে পাট বোঝাই একটি গাড়ি উল্টে বিদ্যুতের খুঁটির সঙ্গে ঠেকে রয়েছে। উৎসুক জনতা দুর্ঘটনার দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন।
পাংশা হাইওয়ে থানার এসআই একেএম হাসানুজ্জামান বলেন, রাত সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্য হয়।