[ দেশজুড়ে ]
ঝালকাঠিতে নিহতদের পরিবার পাচ্ছে ৫ লাখ, আহতরা তিন লাখ টাকা
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে নিহতদের অর্থ সহায়তা করবে জেলা প্রশাসন। এক্ষেত্রে দুর্ঘটনায় নিহতের পরিবারের জন্য ৫ লাখ টাকা, যারা পঙ্গুত্বের শিকার হবেন তাদের জন্য ৩ লাখ টাকা এবং আহতদের জন্য ১ লাখ টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।
বুধবার দুপুরে ঝালকাঠির জেলা প্রশাসক তারাহ গুল নিঝুম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
এর আগে, বেলা দেড়টার দিকে সদর উপজেলার গাবখান এলাকায় এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
.png)
জানা গেছে, ঝালকাঠির গাবখান সেতু টোলপ্লাজায় সিমেন্টবোঝাই একটি ট্রাক তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারকে পেছন থেকে চাপা দেয়। এতে সাতজন ঘটনাস্থলে মারা যান। পরে আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে সেখানে আরও সাতজন মারা যান।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্পেশাল অফিসার শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সিমেন্টবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোর উদ্ধার কার্যক্রম চলমান আছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!