[ দেশজুড়ে ]
হালদার পাড়ে পড়েছিল মরদেহ
ফাইল ছবি
চট্টগ্রামের রাউজানে হালদা নদীর পাড় থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে নোয়াপাড়া ইউনিয়নের পশ্চিম কচুখাইন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহের নাম-পরিচয় জানা যায়নি বলে জানায় পুলিশ।
রাউজান থানার ওসি জাহিদ হোসেন বলেন, লুঙ্গি ও শার্ট পরিহিত উপুড় অবস্থায় একজনের মরদেহ নদীর পাড়ে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর।
.png)
ওসি আরো বলেন, শরীরের কোথাও কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!