ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শুল্ক ফাঁকিতে আনা ৫০০ বস্তা চিনি উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ২১ এপ্রিল ২০২৪
শুল্ক ফাঁকিতে আনা ৫০০ বস্তা চিনি উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ৫০০ বস্তা চিনিসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

এর আগে, শনিবার রাতে নগরের বাকলিয়া থানার মধ্যম চাক্তাই চাউল পট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ বোরহান আলমদার। তিনি পটিয়া উপজেলার আলমদার পাড়া এলাকার মোহাম্মদ আমিন শরীফের ছেলে।

র‍্যাবের সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিপুল পরিমাণ চিনি বিক্রির উদ্দেশ্যে বাকলিয়া থানার মধ্যম চাক্তাই চাউল পট্টি এলাকায় অবস্থান করছে কতিপয় অসাধু ব্যবসায়ী- এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে সেখানে অভিযান চালিয়ে বোরহান আলমদারকে গ্রেফতার করা হয়। এ সময় একটি লরির ভেতর থেকে ৫০০ বস্তা (২৫ মেট্রিকটন) ভারতীয় চিনি উদ্ধার ও লরিটি জব্দ করা হয়। উদ্ধারকৃত চিনির আনুমানিক মূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

Advertisement

র‍্যাবের এ কর্মকর্তা আরো বলেন, দীর্ঘদিন ধরে নানা কৌশলে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানি করে পরবর্তীতে সেগুলো অধিক মূল্যে বিক্রি করে আসছেন বলে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানান বোরহান আলমদার। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!