ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
অবৈধ গরু পাচারকে কেন্দ্র করে ঘটনা

সশস্ত্র ডাকাতদলের দুই গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলে নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৩, ২২ এপ্রিল ২০২৪
সশস্ত্র ডাকাতদলের দুই গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলে নিহত
রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ি। ফাইল ফটো

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় সশস্ত্র ডাকাতদলের দুই গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। রোববার রাত ১ টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গর্জনিয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইগ্যাকাটা এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ সেলিম ও নুরুল ইসলামের ছেলে জাফর আলম। নিহতরা সম্পর্কে পিতাপুত্র বলে জানা গেছে।

স্থানীয়রা বলছেন, অবৈধ গরু পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ডাকাত দলের উভয় পক্ষের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল আলম। তিনি জানান, দুই ডাকাত দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছেন। মূলত অবৈধ গরু পাচারকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে৷ অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!