ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নির্বাচনী সহিংসতার মামলায় যুবদল-ছাত্রদলের ৩ নেতা কারাগারে

কুমিল্লা প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৫০, ২২ এপ্রিল ২০২৪
নির্বাচনী সহিংসতার মামলায় যুবদল-ছাত্রদলের ৩ নেতা কারাগারে
নির্বাচনী সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় কুমিল্লার যুবদলের এক ও ছাত্রদলের দুই নেতাকে কারাগারে প্রেরণ

নির্বাচনী সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় কুমিল্লার যুবদলের এক ও ছাত্রদলের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক নাসরিন জাহান।

কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন- কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী নোমান।

Advertisement

আসামিপক্ষের আইনজীবী মো. আলী আক্কাস বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী সহিংসতার একটি মামলায় তাদের কারাগারে পাঠিয়েছিলেন আদালত। সোমবার তারা হাজিরা দিতে এসেছিলেন। আমরা তাদের জামিন চেয়েছি। কিন্তু আদালত জামিন আবেদন মঞ্জুর করেননি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!