মৃত আফসার আলী (৬৫) কালুপাড়া গ্রামের মহরম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে আফসার আলী বাড়ি থেকে মাঠে কৃষিকাজ করার জন্য বের হন। কাজ করার সময় তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, কালুপাড়ায় আফসার আলী নামে এক কৃষক হিটস্ট্রোকে মারা গেছেন বলে শুনেছি।
এদিকে গত তিনদিন ধরে সিরাজগঞ্জে এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা প্রবাহিত হচ্ছে। তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস সূত্র জানা যায়, মঙ্গলবার সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (২১ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা এ যাবতকালের সর্বোচ্চ। সোমবার (২২ এপ্রিল) তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
অপরদিকে শাহজাদপুরের বাঘাবাড়ি আবহাওয়া অফিস সূত্র জানায়, মঙ্গলবার এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২০ এপ্রিল ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যা এ যাবতকালের সর্বোচ্চ। এ স্টেশনে ২১ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও ২২ এপ্রিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।
তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, কয়েকদিন ধরেই সিরাজগঞ্জে মাঝারি তাপপ্রবাহ বয়ে চলছে। এপ্রিল মাসজুড়েই এ তাপপ্রবাহ থাকবে। তাড়াশে আবহাওয়া অফিস চালুর পরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় রোববার ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।