[ দেশজুড়ে ]
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।
বুধবার সকালে বোদা পৌরসভার খাদোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, বোদা উপজেলা শহর থেকে একটি ট্রাক দেবীগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাক্টরের চালক ও এক পথচারী নিহত হন। এ সময় আহত হয়েছেন ট্রাক ও ট্রাক্টরের আরোহীসহ আরো চারজন। আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে রংপুরে ও একজনকে ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
বোদা থানার ওসি মোজাম্মেল হক বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!