ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ গাড়িচালক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৯, ২৪ এপ্রিল ২০২৪
টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ গাড়িচালক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ থেকে ৮০ হাজার ইয়াবাসহ মাহবুব রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় একটি ইজিবাইক (টমটম) জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে শাহপরীর দ্বীপের নতুন রাস্তার উত্তর পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাহবুব রহমান সাবরাং ইউনিয়নের ডাংগরপাড়ার মো. সৈয়দের ছেলে।

Advertisement

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি টমটমে তল্লাশি চালানো হয়। সেটির পেছনে ঝুলিয়ে রাখা মাছ বহনের একটি ড্রামে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮০ হাজার ইয়াবা দৃষ্টিগোচর হয়। এসব ইয়াবা ও ইজিবাইকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!