ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজে কাঁদলেন মুসল্লিরা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ২৪ এপ্রিল ২০২৪
পঞ্চগড়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজে কাঁদলেন মুসল্লিরা
ছবি: ডেইলি বাংলাদেশ

তীব্র দাবদাহ আর অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে উত্তরের মানুষ। অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে কৃষকের ফসল। এ অবস্থায় পঞ্চগড়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করা হয়েছে। 

বুধবার সকালে সদর উপজেলার দক্ষিণ তালমায় এ নামাজ অনুষ্ঠিত হয়। একই দিন উপজেলার হাড়িভাসা স্কুল মাঠেও এই বিশেষ নামাজ হয়েছে বলে জানা গেছে।

দক্ষিণ তালমা ঈদগা মাঠে অনুষ্ঠিত নামাজে ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রামের ফটিকছড়ি ধর্মপুর এমদাদ উলুম মাদরাসার শিক্ষা সচিব মুফতি মোহাম্মদ আইয়ুব।

Advertisement

তিনি বলেন, গত কয়েক দিনের অসহনীয় গরমে ওষ্ঠাগত প্রাণ। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। এ মন পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় ও মোনাজাত করা ছাড়া মুমিনদের কোনো উপায় নেই।

নামাজে অংশ নেন সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধান, তালমা ঈদগা মাঠের সভাপতি মো. রফিক, সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ প্রমুখ। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!