[ দেশজুড়ে ]
ময়মনসিংহে ছেঁড়া টাকা না নেয়ায় ব্যবসায়ীকে হত্যা
ফাইল ফটো
ময়মনসিংহের তারাকান্দায় ছেঁড়া টাকা না নেওয়ায় ছুরিকাঘাতে ইকবাল হোসেন নামে এক ব্যবসায়ীকে হত্যা ও তার বাবাকে আহত করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে তারাকান্দার বানিহালা ইউপির মাঝিয়ালি বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, তারাকান্দার মাঝিয়ালি বাজারে দিগারকান্দা গ্রামের ইকবাল হোসেনের মুদির দোকানে একই গ্রামের যুবক ফারুক মিয়া রাত ৮টার দিকে সিগারেট কিনে একটি ছেঁড়া ১০ টাকার নোট দেন। যা নিতে রাজি না হওয়ায় উভয়ে ঝগড়া বাধে। পরে ফারুক মিয়া ও তার ছোট ভাই পারভেজ মিয়া এসে দোকানের ভেতর ইকবাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে। ইকবাল হোসেনের বাবা সাদেক মুন্সি ফেরাতে গেলে তাকেও ছুরিকাঘাতে গুরুতর আহত করে। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ঘাতক ফারুক ও পারভেজকে গ্রেফতারের চেষ্টা চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!