বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এলাকাবাসীর উদ্যোগে মুন্সীগঞ্জ পৌর এলাকার পশ্চিম দেওভোগ বিলেরকানি অনির্বাণ ঈদগাহ মাঠে এই বিশেষ না মাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালীপাড়া জামে মসজিদের খতিব মুফতি জাকারিয়া।
এদিকে একই প্রার্থনায় মুন্সীগঞ্জ পৌর এলাকার চর কিশোরগঞ্জ মোল্লারচর ঈদগাহ ময়দানে আরেকটি নামাজ অনুষ্ঠিত হয় সকাল ১০টার দিকে। এতে ইমামতি করেন চর কিশোরগঞ্জ বায়তুল নূর জামে মসজিদের ইমাম মাওলানা নিয়ামত উল্লাহ মাহাদি।
.png)
দুই রাকাত নামাজের পূর্বে নসিহতপূর্ণ আলোচনা করা হয়। পরে দুই রাকাত নামাজে ইসতিসকার আদায় শেষে আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত করেন মুসল্লিরা।