বুধবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এ চিকিৎসাধীন মারা যান তিনি। নিহত জাওহার বড়াইগ্রামের গোপালপুর গ্রামের মাদরাসা শিক্ষক মাওলানা রুহুল আমিনের ছেলে। তিনি নাটোর জামহুরিয়া কামিল মাদরাসার ফাজিল শ্রেণির ছাত্র ছিলেন।
এর আগে, গত ১৫ এপ্রিল মামাতো বোনের বউভাতের অনুষ্ঠানে গিয়ে বেড়ানোর সময় বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান মামাতো ভাই আকিব হাসান ও খায়রুল বাশার ছাগির।
.png)
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান জানান, গত ১৫ এপ্রিল ধামানিয়াপাড়া গ্রামে মামাতো বোনের বউভাতের অনুষ্ঠানে গিয়ে জাওহারসহ তিন মামাতো-ফুফাতো ভাই। এরপর শখের বশে দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন তারা। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তিনজনই গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একে একে তিনজনই।