ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নামাজ শেষে বৃষ্টি চেয়ে অঝোরে কাঁদলেন লালমনিরহাটের মুসল্লিরা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৮, ২৫ এপ্রিল ২০২৪
নামাজ শেষে বৃষ্টি চেয়ে অঝোরে কাঁদলেন লালমনিরহাটের মুসল্লিরা
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রচণ্ড দাবদাহ থেকে বাঁচতে এবং বৃষ্টির প্রত্যাশা করে লালমনিরহাটের কালীগঞ্জে বৃষ্টির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছেন বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় মুসল্লিরা বৃষ্টির জন্য অঝোরে কাঁদেন। এই নামাজে বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকশ মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার কাকিনা মহিমারঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে এই ইসতিসকার নামাজের আয়োজন করা হয়।

দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় পুড়তে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত, জমিতে রস না থাকায় গাছপালাসহ প্রাণীকূল কষ্টে আছে। তীব্র দাবদাহ থেকে বাঁচতে এই বিশেষ নামাজে বিভিন্ন এলাকার মুসল্লিরা অংশগ্রহণ করেন।

Advertisement

নামাজ আদায় করতে আসা মুসল্লি আব্দুস সামাদ বলেন, বৃষ্টি না হওয়ায় এরইমধ্যে মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত। আল্লাহ যেন বৃষ্টি দেন, তাই এই নামাজ পড়েছি।

তুষভান্ডার বাজার জামে মসজিদের খতিব মাওলানা নুর ইসলাম বলেন, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকূল। সে কারণে মহান আল্লাহর রহমতের বৃষ্টির জন্য নামাজ পড়েছি।

নামাজ শেষে মোনাজাত পরিচালনাকারী কালীগঞ্জ ওলামা পরিষদের সভাপতি মাওলানা তাজুল ইসলাম বলেন, তীব্র খড়ার কারণে সারাদেশে দাবদাহ সৃষ্টি হয়ছে। ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। শুধু তাই না তীব্র দাবদহের কারণে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এর থেকে পরিত্রাণের জন্য আমরা বিশেষ নামাজ আদায় করলাম।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!