ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতিয়ায় সৈকতে দেখা মিলল বিষাক্ত ‘ইয়েলো-বেলিড সি স্নেক’

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৩, ২৫ এপ্রিল ২০২৪
হাতিয়ায় সৈকতে দেখা মিলল বিষাক্ত ‘ইয়েলো-বেলিড সি স্নেক’
ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির ‘ইয়েলো-বেলিড সি স্নেক’। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার কমলার দিঘি সমুদ্রসৈকতে সাপটি দেখা যায়।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন জানান, গতকাল বুধবার বিকেলের দিকে তানিম নামে এক যুবক ঘুরতে যান উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের কাজির বাজারের কমলার দিঘি সমুদ্রসৈকতে। ঐ সময় তিনি সাপটি দেখতে পান। এরপর স্থানীয় কিছু লোকজনও সাপটি সেখানে দেখতে পান। আমি বিষয়টি স্থানীয় বনবিভাগকে জানিয়েছি। এরপর ঐ সাপের কয়েকটা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

উপকূলীয় বনবিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, ফেসবুকের মাধ্যমে আমি বিষয়টি জেনেছি। এটি একটি বিষাক্ত সাপ। উভচর প্রাণী হিসেবে বিভিন্ন প্রজাতির সাপ জলে ও স্থলে প্রায় সময় দেখা যায়। তবে এ প্রজাতির সাপ বিরল। এগুলো এই অঞ্চলে তেমন দেখা যায় না।  ‘ইয়েলো বেলিড সি স্নেক’ সাপটি সন্ধ্যার দিকে উপকূলে উঠে মানুষের আনাগোনা দেখে আবার সাগরে চলে যায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!