ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে হিটস্ট্রোকে নারীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৪, ২৫ এপ্রিল ২০২৪
কুড়িগ্রামে হিটস্ট্রোকে নারীর মৃত্যু
ফাইল ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে হিটস্ট্রোকে ফাতেমা বেগম (৫৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত ফাতেমা বেগম (৫৭) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল কৃষ্ণানন্দবকসী গ্রামে কপুর উদ্দিনের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিজ বাড়িতে তীব্র গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফাতেমা বেগম। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

Advertisement

এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ফোন দিলে সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগাযোগ করতে বলা হয়। তবে গোরকমণ্ডল ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল চন্দ্র মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই নারী দীর্ঘদিন ধরে হাইপার টেনশনে ভুগছিলেন। বুধবার দুপুরে প্রচণ্ড গরমে তিনি হিটস্ট্রোক করেন। পরে পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!