ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৬, ২৬ এপ্রিল ২০২৪
টেকনাফে ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের জুম্মাপাড়া এলাকা থেকে মাদক মামলার ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি রফিক আলম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত রফিক আলম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড রঙ্গীখালী-জুম্মাপাড়ার মুকবুল আহাম্মদের ছেলে।

বৃহস্পতিবার (২৫এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

Advertisement

তিনি জানান, বুধবার (২৪এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের রংগীখালীর জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মো. আবু সালাম চৌধুরী আরো জানান ,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!