ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড় চাওয়াই নদীতে ডুবে ফুপু-ভাতিজির মৃত্যু 

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৮, ২৬ এপ্রিল ২০২৪
পঞ্চগড় চাওয়াই নদীতে ডুবে ফুপু-ভাতিজির মৃত্যু 
ফাইল ফটো

পঞ্চগড়ে চাওয়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আলমি আক্তার (১২) ও ইসরাত জাহান সিফাত (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুরে জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নেট চাওয়াই নদীর চৈতন্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আলমি ওই এলাকার আব্দুল আজিজের মেয়ে এবং সিফাত সাইফুল ইসলামের মেয়ে। তারা দুজনে সম্পর্কে ফুপু-ভাজতি। 

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আলমি ও সিফাত বাড়ির পাশে চাওয়াই নদীতে গোসল করতে যায়৷ নদীতে গোসল করতে গিয়ে সিফাত পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে পানিতে এগিয়ে আসে আলমি৷ পরে দুজনে পানিতে ডুবে যায়। এসব নদীর পারে থাকা অন্য আরেক শিশু বিষয়টি দেখে দৌড়ে তাদের পরিবারের লোকজনকে জানালে তারা ঘটনায়স্থলের দ্রুত এসে মৃত অবস্থায় পানির নিচ থেকে তাদের দুজনের লাশ উদ্ধার করে। 
খবর পেয়ে পুলিশ মৃত দুই শিশুদের মরদেহের সুরতহাল করে। 

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক পলাশ চন্দ্র রায় বলেন, দুই শিশুর মধ্যে একজন সাঁতার জানতো আরেকজন জানতো না। একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে দুজনেই এক সঙ্গে ডুবে মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা বলছেন। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!