শুক্রবার সকালে উপজেলার বাসস্ট্যান্ডের আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিয়া মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বড় কালিয়াকৈর এলাকার আল মামুনের মেয়ে। সে মাহিয়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসার হেফজ বিভাগের ছাত্রী ছিলো।
.png)
পুলিশ সূত্রে জানা যায়, সকালে ক্লাসের ফাঁকে মাদরাসার ছাদে খেলা করছিল মাহিয়া। এ সময় অসাবধানতাবশত সে মাদরাসা ভবনের ৪তলা থেকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। ঢাকায় নেয়ার পথেই তার মৃত্যু হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. হাবিল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।