ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমির বিরোধ: মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

মোরেলগঞ্জ ও বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ২৬ এপ্রিল ২০২৪
জমির বিরোধ: মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিপক্ষের মারপিটে এক কৃষক নিহত ও অপর সাতজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল হাকিম জোমাদ্দার (৬২)। তিনি নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের আইয়ুব আলী জোমাদ্দারের ছেলে।

অপর আহতরা হলেন- হারুন জোমাদ্দার (৫০), লতিফ জোমাদ্দার (৫৫), রশিদ জোমাদ্দার (৪২), আলম হাওলাদার (৭০), লিটন হাওলাদার(৪৫), জামিলা বেগম (৫০) ও মেহেদী হাসান (৩৫)।

Advertisement

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের প্রতিপক্ষের আকস্মিক হামলায় হাকিম জোমাদ্দার নিহত হন বলে তার ছোট ভাই মতিয়ার রহমান জোমাদ্দার জানিয়েছেন।

মতিয়ার রহমান জোমাদ্দার জানান, সকাল ৭টার দিকে প্রতিবেশী শহিদুল হাওলাদারসহ ১০-১২ জন লোক নিয়ে তার ভাই হাকিম জোমাদ্দারের ওপর প্রথম দফায় হামলা করেন। আহত অবস্থায় হাকিম জোমাদ্দার চিকিৎসার জন্য রওয়ানা হলে পথিমধ্যে তাকে আটক করে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রাখা হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মারপিটে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। হামলাকরীদের আটকের জন্য অভিযান শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!