ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে কাটায় মৃত্যু, মাথা ব্রিজের নিচে, ওপরে মরদেহ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৬, ২৭ এপ্রিল ২০২৪
ট্রেনে কাটায় মৃত্যু, মাথা ব্রিজের নিচে, ওপরে মরদেহ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে সুনীল দাশ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের আজিজিয়া মাবুদিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুনীল দাশ রাউজান উপজেলার নোয়াজিষপুর এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহিদুল ইসলাম বলেন, বিকেলে ব্রিজের ওপর রেললাইনে এক বৃদ্ধের মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

Advertisement

ওসি বলেন, ট্রেনে কাটায় মাথাটি বিচ্ছিন্ন হয়ে ব্রিজের নিচে পড়ে যায়। স্থানীয় একটি পাওয়ার প্লান্টের জন্য তেল নিয়ে আসা ওয়াগন ট্রেনের নিচে কাটা পড়ে ঐ বৃদ্ধ নিহত হয়েছেন বলে আমাদের ধারণা। তিনি অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। তবে কেন ও কীভাবে তিনি ঐ জায়গায় গিয়েছেন সেটি আমরা খতিয়ে দেখছি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!