শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ঐতিহ্যবাহী নোমানী ময়দানে এ ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে ইমামতি করেন ভায়না জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হাসিবুল্লাহ। শহরের বিভিন্ন এলাকার নানা শ্রেণি পেশার মানুষ অংশ নিয়ে নামাজ আদায় করেন।
ইসতিসকার নামাজ শেষে খুতবা পাঠ করা হয়। এছাড়া বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে নিজেদের নানামুখি গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা। আল্লাহ যেন তার রহমতের বৃষ্টিবর্ষণ করে এ তাপদাহ থেকে মুক্তি দেন দেশবাসীকে।
.png)